31/05/2026 : 2:19 PM
আমার বাংলাকৃষ্টিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবিনোদনমেমারি

অনলাইনে আনন্দধারার দশ বছর উদযাপন

জিরো পয়েন্ট নিউজ ডেস্কমেমারি, ৩০ ডিসেম্বর, ২০২০:


মেমারি তে উদয়শংকর নৃত্য শৈলীর আধারে ভারতীয় নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান, আনন্দধারা গত ২৬ ডিসেম্বর, তাদের দশ  বছরের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। যদিও প্রত্যেক বছর এই দিনটি উপলক্ষে মেমারি কৃষ্টি হলে এক বর্ণাঢ্য বার্ষিক অনুষ্ঠান করা হত, কিন্তু এবছর কোভিড ১৯ এর কারণে তারা অনলাইনে এই অনুষ্ঠান করে।

আনন্দ শংকর এর স্নো ফ্লাওয়ার মিউজিক -এর ওপর একটা নাচের ভিডিও আনন্দধারার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। মেমারির বিষয়ী বাড়ির ঠাকুর দালানে নাচের ভিডিওটি শুট ও এডিট করে মেমারির ভিডিও ক্রিয়েটর মৃণাল দাসের “ক্রি-মৃণাল”।

আনন্দধারার নির্দেশক ও কোরিওগ্রাফার বিধান রায় চৌধুরী ভিডিও এর প্রথমেই তাঁর আন্তরিক আহ্বান ভাষণে সবাইকে এই করোনা পরিস্থিতির সময়ে আনন্দধারার পাশে থাকার কথা জানিয়েছেন। কলকাতায় থেকে লাইভ ক্লাসের এর মাধ্যমে বিধান রায় চৌধুরী এই নাচটি সবাইকে তুলিয়েছেন। বর্তমান পরিস্থিতে প্রযুক্তিকে সহায় করে এভাবেই চলছে আনন্দ ধারার নাচের ক্লাস।

ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে “10 th year celebration of Anandadhara – the joy of art” নামে ভিডিওটি ২৬ ডিসেম্বর বিকেলে প্রকাশ পেয়েছে। সকলের স্বর্তঃস্ফুত মন্তব্য দেখে বোঝা যাচ্ছে যে শিল্প অনুরাগীদের পছন্দ হয়েছে এবং তাঁদের মতে ভিডিও উপস্থাপনটি গুনগত মানের হয়েছে।

মেমারির সুকান্ত নগর এর বাসিন্দা, আনন্দধারার প্রধান শিক্ষক সৈকত চোঙদার জানিয়েছেন আগামী ২০২১ এর মার্চে তাঁরা একটা বড় অনুষ্ঠান করার কথা ভাবছেন। আনন্দধারার এই দীর্ঘ যাত্রা পথে ছোট থেকে বড় সব ছাত্র ছাত্রী, এবং তাদের অভিবাবকদের কৃতজ্ঞতা জানিয়ে সাথে তার গুরু শ্রীবিধান রায় চৌধুরী কে প্রণাম জানিয়ে ফেসবুকে তিনি ভিডিও টির সাথে লেখেন, মনের আনন্দের কথা ভেবেই ইনস্টিটিউট টির নাম ‘আনন্দধারা’ রাখা হয়েছিল। এবং, আগামী দিনে এই শৈল্পিক প্রচেষ্টা চালিয়ে যাবেন সবাই মিলে এমনই আশা করেন।

এই ভিডিওতে নাচ করেছে তনুশ্রী চোঙদার, সঞ্চারী সরকার, সোমাত্রি গুঁই, সোহিনী দাস, শেহেনাজ সুলতানা, শুভ্রজা দাস, সায়নী কুন্ডু, দ্যুতি দে, অঙ্কিতা পাল, পূরবী সাঁতরা, বাস্তব সরকার এবং সৈকত চোঙদার নিজে।


চিত্র সৌজন্যঃ আনন্দধারা

Related posts

বহরমপুরে বিজেপির সাংগঠনিক আলোচনায় দিলীপ ঘোষ

E Zero Point

গৃহবধূর অর্ধনগ্ন ঝুলন্ত দেহ উদ্ধারঃ খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে

E Zero Point

ইচ্ছা থাকলেই উপায় হয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন