23/07/2026 : 7:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূলের বাইক র‍্যালি মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৭ জানুয়ারি ২০২১:


রবিবার দুপুরে মেমারি হাসপাতাল মোড় থেকে রসুলপুর দলুইবাজার পর্যন্ত মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস ও মেমারি শহর তৃণমূল কংগ্রেসকমিটির যৌথ উদ‍্যোগে এক বিশাল বাইক র‍্যালি করা হয়।

কেন্দ্রে বিজেপি সরকারের ভ্রান্ত নীতির ও আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রতিবাদে এই বাইক র‍্যালির আয়োজন করা হয়।

মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন ভট্টাচার্য ও মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ অন্যান্য নেতৃত্ব।

Related posts

কন্যার জন্মদিনে অসহায় মানুষের পাশে কালনার বাসিন্দা

E Zero Point

ধর্মঘট সফল করতে রাস্তায় নামল সিপিআইএম এবং কংগ্রেস কর্মীরা

E Zero Point

মন্ত্রী তপন দাশগুপ্তের উপস্থিতিতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন