26/02/2026 : 12:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে মা মঙ্গলচন্ডীর পুজো

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৮ মার্চ ২০২১:


মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে মা মঙ্গলচন্ডীর পুজো উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে শতাধিক বছর ধরে হয়ে আসছে দোল পূর্ণিমা উপলক্ষে মা মঙ্গলচন্ডীর পূজা।

প্রতিবছরই দোল পূর্ণিমাতে এই পুজো হয়ে আসছে। এই মঙ্গলচন্ডী পূজা উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করে কমিটি। পাশাপাশি বাউল গান, কীর্তন গান ও হরিনাম সংকীর্তন হয়। এক দিনব্যাপী মেলা ও বশে এই মা মঙ্গলচণ্ডী স্থানে।

প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ খিচুড়ি ভোগ খেতে আসেন এই মঙ্গলচন্ডীর স্থানে। তবে এ বছর খিচুড়ি ভোগ খাওয়ানোর জন্য একটি মহিলা টিম সর্বদাই নিয়োগ ছিল। এই মহিলা টিমের ১৪ জন সদস্যা ছিলেন। তারা মূলত মহিলা ভক্তদের এই খিচুড়ি ভোগ খাওয়ার ছিলেন।মঙ্গলকোট থানার পুলিশের বিশেষ নজরদারি ছিল।

Related posts

কালনার বড় ধামাসে কৃতি ছাত্র সম্বর্ধনা 

E Zero Point

পিকনিক করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু নাবালিকার

E Zero Point

করোনাকালে কেন্দ্র সরকারের অধীনে বহু শ্রমিকেরা এখনো বেতন পায়নি

E Zero Point

মতামত দিন