28/02/2026 : 8:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে খড়ের পালুয়ে আগুন, তৃণমূল-বিজেপি অভিযোগ, পাল্টা অভিযোগ

জিরো পয়েন্ট নিউজ অনন্যা পাল, সাতগেছিয়া, ২২ এপ্রিল ২০২২:


মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া খরোদে একটি খড়ের পালুয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য । প্রায় ৩৬ বিঘা জমির খড়ের পালায় আগুন ধরে ভস্মীভূত হয়ে যায় । মাথায় হাত পলুয়ের মালিকের । অভিযোগ খড়ের পালুয়ের মালিক আজিজুল হক খান বিজেপির সমর্থক হাওয়াই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । এমনটাই জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা এবং ওই ঘরের পালুই এর মালিক ।

রাতে এ ঘটনা ঘটে । আগুন দেখতে পেয়ে প্রথমে ছুটে আসে স্থানীয়রা তারা আগুন নেভানোর কাজে হাত লাগান । দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান পূর্ব বর্ধমান কাটোয়া জেলার সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার সহ অন্যান্য বিজেপির কার্যকর্তা । এদিনে বিশ্বজিৎ পোদ্দার জানিয়েছেন বিজেপি পরিবারগুলিকে বেশ কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল । তারপরেই এই ঘটনা ঘটেছে । তবে এভাবে বিজেপিকে রোধ যাবে না ।

পাশাপাশি মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন হিংসার রাজনীতি করেন না । বিজরপির পক্ষ থেকে তোলা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ।

Related posts

বন্যার জলে ভাসল গলসীর দাদপুর গ্রাম -শতাধিক দুর্গতদের খাবারের ব্যবস্হা

E Zero Point

প্রয়াত নেতা শ্যামল দত্তের স্মরণসভা বর্ধমানে

E Zero Point

মেমারিবাসীর জন্য একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতিঃ তৃণমূলের ইস্তাহার প্রকাশ মেমারিতে

E Zero Point

মতামত দিন