27/08/2026 : 8:01 AM
আমার দেশ

এটাই সময় দেশভক্তি দেখানোরঃ সোনু সুদ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২১:


একেবারে শুরুতে দেশে করোনা পরিস্থিতি  যখন মানুষকে আতঙ্কের সাগরে ডুবিয়ে দিয়েছিল তখন তারকা তকমা ছেড়ে মাঠে নেমে পড়েছিলেন সোনু সুদ । রুপোলি পর্দার খলনায়ক বাস্তব জীবনে দেশবাসীর কাছে হয়ে ওঠেন রিয়েল হিরো। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো চিকিত্‍সা থেকে শুরু করে সমস্ত কিছুর একটাই সমাধান সোনু সুদ। যদিও করোনা দ্বিতীয় ঢেউয়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। তবে আপাতত সুস্থ হয়ে উঠেছেন। এরপরই দেশের ভয়াবহ এই বিপদে ‘দেশ ভক্তি’ নিয়ে টুইটারে বার্তা দিলেন সোনু সুদ।

শুক্রবার এক টুইটে সনু সুদ লেখেন, ‘১৫ অগাস্ট যাঁরা দেশ ভক্তি দেখান, তাঁদের জন্য বার্তা, দেশের জন্য কিছু করার বা দেশভক্তি দেখানোর এর থেকে ভালো সময় আর আসবে না।’ অবশ্য এই প্রথমবার নয় এর আগেও দেশের কঠিন সময়ে মানুষকে এগিয়ে আসার আবেদন একাধিকবার জানিয়েছেন তিনি।

Related posts

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

E Zero Point

দেশে প্রতিদিন গড়ে ৩৮১ জনের আত্মহত্যা, মহারাষ্ট্র প্রথম, পশ্চিম বঙ্গ তৃতীয়

E Zero Point

সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার সূচনায় অস্ট্রেলিয়া-ভারত-জাপানের বাণিজ্য মন্ত্রীদের যৌথ বিবৃতি

E Zero Point

মতামত দিন