06/09/2026 : 9:25 PM
বিনোদন

উত্তরবঙ্গের প্রথম ভৌতিক ও রোমাঞ্চকর স্বল্প দৈর্ঘ্যের ছবির কাজ চলছে, মুক্তির অপেক্ষায় সকলে

জিরো পয়েন্ট নিউজ – জয়দীপ মৈত্র, দক্ষিন দিনাজপুর, ২৭ এপ্রিল ২০২১:


উত্তরবঙ্গে এই প্রথম একটি ভৌতিক এবং রোমাঞ্চকর গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যের ছবির শুটিং চলছে এবং তাতে রয়েছে এক ঝাঁক তারকারা আর যাদের নিয়ে চলছে জোরকদমে শুটিং। মালদা ও কলকাতার বিভিন্ন জায়গায় স্বল্পদৈর্ঘ্যের ছবির শুটিং চলছে। ছবিতে অভিনয় করেছে অভিনেতা দেবাংশু রায়, কৃষ্ণেন্দু চ্যাটার্জি, সোনাই গোস্বামী, প্রেম কুমার ছাড়াও আরো অনেক নবাগত শিল্পীরা যেমন রয়েছে অনন্যা গোস্বামী, রিয়া গুপ্তা, বিশাল অলোক সহ আরো অনেক নতুন মুখ।

স্বল্পদৈর্ঘ্যর ছবিটির পরিচালক বিনিত মিশ্রা( মুম্বাই), রয়েছে ডিওপি ও সিনেমাটোগ্রাফার প্রশান্ত মিশ্রা (মুম্বাই), সিনেমাটোগ্রাফার সুজন পাল, গল্পের ধারণায় রয়েছে সংগীতা রায় এবং লেখক দেবজিৎ কর্মকার, মিউজিক দিয়েছেন জয় দত্ত, এডিটর কালারিস্ট পবিত্র দাস, সহ এডিটর সুব্রত বিশ্বাস, মেকআপে রয়েছে পুজা রায়। সকলেই এই কাজটি নিয়ে যেমন পরিশ্রম করেছেন তেমনি কাজটি খুব সফলভাবে মুক্তি পাবে বলে প্রত্যেকেই আশাবাদী।

শর্টফিল্মটি ইলুশন স্টুডিওর ব্যানারে রিলিজ হবে এবং এই কাজটি খুবই চ্যালেঞ্জিং এবং ভৌতিক ও রোমাঞ্চকর একসাথে দুটো জিনিস দর্শক দেখতে পাবেন কাজটি এবং কাজটি নিয়ে সকলে খুব আশাবাদী খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বলে জানালেন ছবির পরিচালক বিনিত মিশ্রা ও গল্পটির প্রধান ভূমিকার অভিনেতা তথা মালদার সুপরিচিত মুখ ও কলকাতা সহ নানান জায়গায় ছবির জগতে সফল অভিনেতা দেবাংশু রায়। ছবিটির কাজ জোরকদমে চলছে, পুরো ছবির ইউনিটের সকল সদস্যরা মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তা বলাই বাহুল্য।

Related posts

শিশির মঞ্চে পাপিয়া অধিকারীর ‘ফাগুনিয়া’ নাটক মন কাড়লো অনেকেরই

ezeropoint +91 7797331771

শততম জন্মদিনে ভানু বন্দোপাধ্যায়ের জীবনের পাতা থেকে

ezeropoint +91 7797331771

মহানায়ক উত্তম কুমার – আজও বাঙালীর শয়নে, স্বপনে, জাগরণে ও বিনোদনে

ezeropoint +91 7797331771

মতামত দিন