07/09/2026 : 2:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমানের সকল ট্রাফিক অফিস ও আউটপোস্ট বিনামূল্যে স্যানিটাইজেশন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩০ এপ্রিল ২০২১:


পূর্ব বর্ধমান জেলাতে এক সপ্তাহের বেশি ধরে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে শহর বর্ধমান সবথেকে বেশি। স্বাভাবিক ভাবেই মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অন্যদিকে করোনা যোদ্ধা হিসাবে ডাক্তার, স্বাস্থ্যকর্মীর, পুলিশকর্মীরা তাদের কাজ দায়িত্বের সাথে করে চলেছেন। সাধারণ মানুষের সাথে তাদেরও সুরক্ষার প্রয়োজনের কথা ভাবছেন কিছু সংস্থা।

পল্লিমঙ্গল সমিতির তরফে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ট্রাফিক অফিস ও ট্রাফিক আউট পোস্ট গুলি স্যানিটাইজ করা হল, সম্প্রতি বেশ কিছু ট্রাফিক পুলিশ কর্মী কোভিড আক্রান্ত হওয়ার পরই এমন উদ্যোগ।

এদিন বর্ধমানের সকল ট্রাফিক অফিস ও আউটপোস্ট বিনামূল্যে স্যানিটাইজেশনের কাজ করা হয়, পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান “পুলিশ যেভাবে প্রথমসারীতে দাঁড়িয়ে কোভিডের বিরুদ্ধে লড়ছে তা সম্মানযোগ্য, তাদের পাশে থাকতেই এমন উদ্যোগ”।

Related posts

মঙ্গলকোটের দীর্ঘসোয়া প্রাথমিক বিদ্যালয়ে আনন্দে দিন কাটাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা

যাত্রীবাহী বাসে ওভারলোডঃ বর্ধমানে হয়রানির শিকার বাসযাত্রীরা

ezeropoint +91 7797331771

পূর্বস্থলী বিডিও অফিসে সিপিআইএমের জমায়েত ও স্মারকলিপি

ezeropoint +91 7797331771

মতামত দিন