07/09/2026 : 3:00 AM
আমার বাংলা

শুভেন্দু অধিকারী না মুকুল রায় কে হবেন বিরোধী দলনেতা?

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৫ মে ২০২১:


আজই রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন,  ‘ভোটে হেরে মুখ্যমন্ত্রী হলেন। এর আগে রাজ্যে এমনটা হয়নি।’ তিনি আরও বলেন, ‘২১৩ জন বিধায়কের মধ্যে কাউকে খুঁজে পাওয়া গেল না মুখ্যমন্ত্রী হিসাবে। এই জন্য তো বলেছিলাম লিমিটেড কোম্পানি।’ পাশাপাশি রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরই রাজ্যবাসীর মধ্যে প্রশ্ন জেগেছে তাহলে কি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা? যদিও আনুষ্ঠানিক ভাবে বিজেপির পক্ষ থেকে কিছু ঘোষণা এখনও করা হয়নি।

বিশেষ দলীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা থাকায় শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা পদে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও মুকুল রায়ের নামও উঠে এসেছে বিরোধী দলনেতার জন্য। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ে পাশে থেকেই লড়াই করেছিলেন এই মুকুল রায় ও শুভেন্দু অধিকারী এখন দেখার বিষয়ে তাদের ভূমিকা কি হয় রাজ্য রাজনীতিতে।

Related posts

রাধাকান্তপুরে দলীয় কার্যলয়ে তালা প্রসঙ্গেঃ সব বিষয় প্রেস করা দরকার নেইঃ মেমারি ১ ব্লক সভাপতি

জামালপুর যুব সংঘ ক্লাব এর ক্রিকেট খেলা করোনা বিধির কারণে বন্ধ

মৃত্যু শংসাপত্রে ভুল, বিতর্ক মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন