22/07/2026 : 7:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জেলায় তৃণমূল কংগ্রেসে রদবদলঃ মেমারি শহর কমিটির সভাপতি স্বপন ঘোষাল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, অতনু ঘোষ, মেমারি,  ১৬ অগাষ্ট ২০২১:


২০২১ রাজ‍্যের বিধানসভা নির্বাচনে বিপুল ভাবে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করতে সমস্ত জেলায় সাংগঠনিক পদে রদবদল ঘটাচ্ছে ।

খেলা হবে দিবসের দিন পূর্ব বর্ধমান জেলাতে বিভিন্ন স্তরে রদবদল হলো। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্ৰেসের চেয়ারম্যান হলেন অশোক বিশ্বাস, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা মহিলা সভাপতি চন্দনা মাঝি, জেলা যুব সভাপতি অলোক মাঝি, জেলা আইএনটিটিইউসি সভাপতি মানগোবিন্দ অধিকারী

অন্যদিকে মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হলেন মেমারি শহরের তৃণমূলের জন্মলগ্নের দক্ষ কর্মী তথা নেতা স্বপন ঘোষাল। তিনি টেলিফোনে আমাদের প্রতিনিধিকে জানান মেমারি শহরের সার্বিক উন্নতির জন্য তিনি সকল নেতৃত্বকে সাথে নিয়ে কাজ করবেন।

জেলার মধ্যে দাঁইহাটে রাধানাথ ভট্টাচার্য, কাটোয়ায় শুভ্র রায়, কালনায় তপন পোরেল ও বর্ধমানে অরুপ দাস শহর সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয়েছে।

Related posts

সাগরদীঘিতে সাস্থ্য বিষয়ক আলোচনা সভা

E Zero Point

এসকে মুভিজ স্টুডিও ভাঙ্গা নিয়ে আজ শুনানি হাইকোর্টে 

E Zero Point

তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি

E Zero Point

মতামত দিন