01/03/2026 : 12:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটির কম্বল প্রদান ও বৃক্ষরোপন

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান,  ২৭ ডিসেম্বর ২০২১:


শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটির উদ্যোগে ২৬শে ডিসেম্বর ২০২১ রবিবার এক মহতি কর্মযজ্ঞ পালন করা হলো – পূর্ব বর্ধমানের ‘আউশগ্রাম থানার ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের সাঁতলা-ধুকুর গ্রামে।
২০২১ এর পুজোর আগে অজয়ের বাঁধ ভেঙে ভেসে গিয়েছিল গ্রামখানি ৷ গ্রামের মানুষের অসহায়তার কথা ভেবে প্রত্যেক পরিবারকে একখানি করে শীতের কম্বল প্রদান করলেন তাঁরা। মোট ৫৩টি পরিবারকে কম্বল প্রদান করা হয়। সেই সঙ্গে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপন ও আম-কাঁঠালের চারা বিতরণ কর্মসূচি ৷


নদীর ধারে , পুকুর পাড়ে, ফাঁকা জাযগায় বৃক্ষরোপন করার ব্যাপারে ব্যাপক প্রচার চালালেন৷ সবুজ দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে তাঁরা এগিয়ে চলেছেন বছর খানেক ধরে৷ কবি সুকান্ত ভট্টাচার্যের সুরে তাঁরাও বলতে চান –

“এবিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ অঙ্গিকার ৷ ”

এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন – মাধব চন্দ্র হাওলাদার ড. দেবব্রত কুনুই, হৃদয় কুমার মেটে, সমরেশ মেটে , নীলাভ্র মজুমদার, প্রিয়ব্রত মালিক, জনাব মোমিন ‘ হীরালাল ধীবর প্রমুখ।

Related posts

পূর্ব বর্ধমানে একদিনে করোনায় আক্রান্ত ১৪১ জনঃ নিজে ভাবুন কি করবেন…

E Zero Point

অশোকনগরে ফুড ফেস্টিভ্যাল

E Zero Point

তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে মিছিল

E Zero Point

মতামত দিন