10/08/2026 : 2:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জেলা সভাপতির পরিবর্তন চেয়ে পোস্টার বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১১ সেপ্টেম্বর ২০২২:


ফের বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতির পরিবর্তন চেয়ে পোস্টার পড়ল বর্ধমান শহরে। প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দীকে সভাপতি চেয়ে পোস্টার পরাকে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন ছড়িয়েছে বিজেপির অন্দরে। “দাদা আমরা তোমাকেই বর্ধমান জেলা বিজেপির সভাপতি চাই” লেখা বিজেপির এই পোষ্টারের নিচে ‘বিজেপি জেলা কার্যকর্তা বৃন্দ’ বলে লেখা রয়েছে।

রবিবার সকাল থেকেই বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় এইধরনের একাধিক পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই শাসকদলের পক্ষ থেকে এই ঘটনাকে বিজেপির সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্বের জের বলেই উল্লেখ্য করা হয়েছে।

অন্যদিকে বিজেপির পক্ষে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন এটি বিজেপির কোন কার্যকর্তার কাজ নয়। বিরোধী দলের চক্রান্ত বিজেপিকে কালিমালিপ্ত করার তৃণমূলের একটি ঘৃণ্য চেষ্টা। আগামী নবান্ন অভিযানকে ব্যর্থ করার একটি প্রচেষ্টা।

 

Related posts

বামপন্থীনেতাদের নাম দিল্লী দাঙ্গার চার্জশিটেঃ মেমারিতে বিক্ষোভ মিছিল

E Zero Point

সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দোকান খোলা, রাস্তায় জমায়েত

E Zero Point

বৃষ্টির জলে বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন, নাদনঘাটে পথ অবরোধ

E Zero Point

মতামত দিন