07/09/2026 : 1:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ ফেব্রুয়ারি ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেলষ্টেশন সংলগ্ন মাছ বাজার এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানে চুরি হয় গত ৩০ জানুয়ারি রাতে। দোকানের মালিক মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

শুক্রবার সকালে পুলিশ দেবীপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃত তিনজনের কাছ থেকে উদ্ধার হয় একটি লাল-কালো পলিথিন সিট, নীল সাদা রঙের প্লেনসিট, জে আকৃতির হুক, পাঁচটি নাটবল্টু, দশটি গোল ওয়াশার, তিনটি চৌকো ওয়াসার ও তিনটি লোহার অ্যাঙ্গেল।

সুনির্দিষ্ট ধারা রুজু করে আজ তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের নাম হেতমপুর এলাকার শেখ আকরাম হোসেন এবং দেবীপুর এলাকার সুকুমার পুঝার ও বিলাস বাগ ।

Related posts

ফরাক্কায় গঙ্গার বুকে ইলিশের আশায় মৎস্যজীবীরা

ezeropoint +91 7797331771

বর্ধমানে সাংবাদিকদের জন্য ওষুধ বিতরণ

মেমারি পৌর শহরে ওয়ার্ডভিত্তিক গুণিজন সংবর্ধনা

ezeropoint +91 7797331771

মতামত দিন