06/09/2026 : 10:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ধর্মঘটের সমর্থনে মেমারিতে পথসভা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ মার্চ ২০২৩:


অবিলেম্বে বকেয়া সমস্ত ডি এ প্রদান, শূন্য পদগুলিতে দ্রূত স্বচ্ছ নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণে দাবিতে রাজ্যজুড়ে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শিক্ষক ও কর্মচারী সমূহের যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে সরকারী অফিস,আদালত,স্কুল-মাদ্রাসা-কলেজ- বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্ষেত্রে সরকারী কর্মচারীদের ধর্মঘট চলছে।

এতে সামিল হয়েছে সরকার কর্মচারীদের সংগঠন রাজ্য-কোঅর্ডিনেশন কমিটি, শিক্ষক সংগঠন এবিটিএ, এবিপিটিএ সহ ১২ ই জুলাই কমিটির বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ক্ষেত্রের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠন।

এই ধর্মঘটেকে সামনে রেখে শুক্রবার মেমারি মেমারি সমষ্টি উন্নয়ন অফিসের সামনে একটি পথসভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা পীযূষ বিশ্বাস, কালু রায়, জয়দেব ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বামনেতা অভিজিৎ কোঙার।

Related posts

বেআইনি জুয়ার আসরের প্রতিবাদ করায় এবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা

ছাদ থেকে পড়ে পুলিশ কর্মীর মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

ezeropoint +91 7797331771

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘ধেড়ে ইঁদুর’ প্রসঙ্গে জামালপুরে বিস্ফোরক সৌমিত্র খাঁ

ezeropoint +91 7797331771

মতামত দিন