01/06/2026 : 9:05 PM
অন্যান্য

IPL2023: এক নজরে ১৫ তম আইপিএল

জিরো পয়েন্ট নিউজ, বিশেষ সংবাদাতা, ২০ মার্চ ২০২৩:


১৫ তম আইপিএলে লড়াই হচ্ছে মোট ১০ টি দলের। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন আটটি দল ছিল। পরবর্তীতে ১০ টি দলের আইপিএল হয়েছিল। আবার আটটি দলের ফর্ম্যাটে ফিরেছিল আইপিএল। কয়েক বছর সেই ফর্ম্যাটে খেলার পর ২০২২ সাল থেকে আবার ১০ দলের আইপিএল হচ্ছে। এবার নিয়মও অনেক পালটে গিয়েছে।

মেগা নিলামের পর দলগুলিতে প্রচুর পরিবর্তন এসেছে। কয়েকজন পুরনো খেলোয়াড় থাকলেও অনেক নতুন খেলোয়াড় এসেছেন। প্রতিটি দলকেই নতুন করে কৌশল সাজাতে হচ্ছে। তারইমধ্যে যুগ্মভাবে আইপিএলের সবথেকে সফল হওয়ার সুযোগ আছে চেন্নাই সুপার কিংসের সামনে। এখনও পর্যন্ত চারবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আবার গতবারের ব্যর্থতার ঝেড়ে ফেলে এই বছর ঘুরে দাঁড়াতে মরিয়া। ২০০৮ সালের আইপিএল জয়ী রাজস্থান রয়্যালস এবার শক্তিশালী দল গঠন করেছে। তবে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদের দল নিয়ে একাধিক প্রশ্ন আছে। প্রশ্ন আছে নয়া দল গুজরাট টাইটানসকে নিয়েও। তারইমধ্যে ট্রফি খরা কাটিয়ে ‘নয়া শুরু’ করতে মুখিয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংস। অভিষেক বছরেই বাজিমাত করার লক্ষ্য নিয়েছে লখনউ সুপার জায়েন্টস।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হতে চলেছে ৩১ মার্চ শুক্রবার থেকে। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। হাইপ্রোফাইল টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে এরই মাঝে বেশ কিছু ক্রিকেটার রয়েছেন, যাঁরা তাঁদের ফ্র্যাঞ্চাইজি টিমের চাপ বাড়িয়ে বিভিন্ন কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।

 

আইপিএল ২০২৩ থেকে যাঁরা একেবারেই ছিটকে গিয়েছেন: জাসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত, কাইল জেমিসন, ঝাই রিচার্ডসন, প্রসিধ কৃষ্ণ, উইল জ্যাকস। যে সমস্ত প্লেয়াররা ২০২৩ আইপিএলে অনিশ্চিত জনি বেয়ারস্টো, এনরিখ নরকিয়া, শ্রেয়স আইয়ার (প্রথম ভাগ খেলতে পারবেন না)।

Related posts

কোন অজ্ঞাত কারণে লকডাউন থেকে বাদ মেমারি ও গুসকরা পৌর শহর

E Zero Point

রেলওয়ে ষ্টেশনে মেমারি থানা থেকে অসহায় মানুষদের খাওয়ানো হল

E Zero Point

মোটু আর পাতলুর সাথে লক্ষীর জন্মদিন পালন করল বীরভূম জেলা পুলিশের “মাতৃ স্নেহ” দল

E Zero Point

মতামত দিন