07/09/2026 : 6:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গৃহবধুর মৃত্যু মেমারিতেঃ মেয়েরবাড়ির অভিযোগ হত্যা করেছে শ্বশুড়বাড়ি লোকজন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৬ জানুয়ারি ২০২৪ :


সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু। জানা যায় সোমবার দুপুর ১-৩০ নাগাদ মেমারির পারিজাত নগরের কাছে কৈলাশপুরের বাসিন্দা বিশ্বজিৎ মন্ডলের স্ত্রী প্রতিমা রাণী বিশ্বাসের দেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাড়ির লোকজন দেখতে পায়।

তৎক্ষনাৎ গৃহবধূকে মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

বাড়ির লোকজন বর্ধমান নিয়ে যাওয়ার সময় মাঝপথে অবস্থার অবনতি হওয়ায় আবার মেমারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতার নাম প্রতিম রাণী বিশ্বাস বয়স আনুমানিক ২০ বছর। মেমারি থানার পুলিশ সোমবার সন্ধ্যায় দেহটি মেমারি থানায় নিয়ে আসার পর মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য বর্ধমান পাঠায়।

মৃতার বাবা নদীয়া জেলার চাকদহ নিবাসী শান্ত বিশ্বাস জানান প্রায় ৪ বছর তাদের বিয়ে হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। তিনি অভিযোগ করেন তার মেয়েকে শ্বশুড়বাড়ির লোকেরা হত্যা করেছে।

যদিও এব্যপারে স্বামী বিশ্বজিৎ মন্ডল কোন প্রতিক্রিয়া দেয়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

 

Related posts

বর্ধমানের কার্জনগেটে তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ

ezeropoint +91 7797331771

বর্ধমান রাজাদের হাতে শুরু রায় পরিবারের ৩০০ বছরের দুর্গাপুজো হাওড়াতে

ezeropoint +91 7797331771

রেলস্টেশন চত্বরে যানবাহন ঢুকলেই পার্কিং ফি!!! টোটো চালকদের বিক্ষোভ

ezeropoint +91 7797331771

মতামত দিন