07/09/2026 : 4:29 PM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

স্বর্গের আরেক নাম দেওঘর ঠাকুরবাড়ি

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ২৯ জুলাই ২০২৪ :


স্বর্গের আর এক নাম দেওঘর ঠাকুর বাড়ি । শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বংশ পরম্পরায় আজও লীলা করে চলেছেন এখানে। বর্তমান আচার্যদের যিনি বাবাইদা নামে অধিক পরিচিত ভক্তজনের নানা সমস্যা নিমেষে প্রতিবিধান দিয়ে দূর করে চলেছেন ভক্তের মনোবাঞ্ছা। এই কল্পতরুকে বুঝতে হলে গ্রহণ করতে হবে শ্রী শ্রী ঠাকুরের সতনাম এবং তার প্রবর্তিত পঞ্চনীতিকে আশ্রয় নিয়ে জীবনচলায় ব্রতই হতে হবে।

এই নীতিগুলি হল যজন, যাজন, ইষ্টভৃতি, সবসত্যয়িনী ও সদাচার । যজন হল দীক্ষার মাধ্যমে শ্রীশ্রী ঠাকুরের সতনামে যুক্ত হয়ে নাম ধ্যান করা। যাজন হল যজনের মাধ্যমে আপনি যে অনুভব করছেন তা মানুষকে বলা। ইস্টভৃতি হল ইস্ট এর উদ্দেশ্যে কোন কিছু না দিয়ে নিজে কিছু গ্রহণ না করা। সবসত্যয়িনী হলো নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের রূপ ভেবে অখাদ্য থেকে বিরত থেকে সহজপাচ্য নিরামিষ আহার গ্রহণ করে শ্রী শ্রী ঠাকুরকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে চলা । আর সদাচার হল বৈজ্ঞানিক আচার গুলি মেনে চলা ।

শ্রী শ্রী ঠাকুরের আদর্শ সম্পূর্ণ বৈজ্ঞানিক ।এখানে অলৌকিকতার কোন স্থান নেই। তবে তার আদর্শে চললে জীবনে যেগুলো ঘটবে সাধারণ চোখে অলৌকিক বলেই মনে হবে । অনুশাসনবাদ এর চরম সাধনা স্থল দেওঘর ঠাকুর বাড়ি। একদিন উইকেন্ডে এসে ঘুরে যেতে পারেন এখানে। কথা দিলাম মন ভরে যাবে আপনার।

প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রার্থনা স্থল বা উপাসনাস্থল, মেমোরিয়া, পাখিরালয় ইত্যাদি নানা উল্লেখযোগ্য স্থান দর্শন করে আপনার চোখ মন জুড়িয়ে যাবে। সবচেয়ে বড় দেখার জিনিস হল আনন্দবাজার গ্রহণ করার জায়গাটি। আটতলা এই বিল্ডিংএ যেভাবে লাখ লাখ ভক্তকে বিনা পয়সায় ভোগ প্রসাদ দেওয়া হয় তা এক কথায় অনন্য।

আর এটাই শ্রীশ্রী ঠাকুরের সব থেকে বড় কীর্তি। না এখানে আপনি কোন বড় মন্দির পাবেন না, পাবেন ভালোবাসার শেষ ঠিকানা। কে জানে আপনিও বলে উঠবেন, প্রশ্ন আমার অস্ত যাউক রহুক যুক্তি সরে /তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে।

Related posts

রান্নাঘরঃ চিংড়ি ভাপা

ezeropoint +91 7797331771

জেনে নিন শুক্রবারের রাশিফল

শ্রী শ্রী বাবা পঞ্চানন ও শ্রীশ্রী মা মনসা বাৎসরিক পুজো বিজুরে

ezeropoint +91 7797331771

মতামত দিন