07/09/2026 : 7:17 AM
Ramdan2025RAMDAN2025ট্রেন্ডিং নিউজ

বড়শুলে ইসতেকবালে রমজান প্রভাতফেরী

জিরো পয়েন্ট নিউজ – বিশেষ সংবাদদাতা, বড়শুল, ৪ মার্চ ২০২৫ :


জামাআতে ইসলামী হিন্দের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বড়শুল ইউনিটের তত্ত্বাবধানে শনিবার একটি প্রভাত ফেরীর আয়োজন করা হয়। ৭০ থেকে ৮০ জন শিশু কিশোর ও কিশোরী এই প্রভাত ফেরীতে অংশ নেয়।

প্রভাত ফেরী টি পূর্ব বড়শুল ও তাঁতখন্ড গ্রাম পরিক্রমা করে। কচিকাঁচারা সোৎসাহে প্রভাত ফেরীতে পা মেলায়। আহলান ও সাহলান মাহে রমজান, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো প্রভৃতি স্লোগানে মুখরিত হয় এলাকা। শিশু কিশোরদের স্লোগান শুনে মহল্লার বাড়ি গুলি থেকে বাসিন্দারা বেরিয়ে আসেন। বাচ্চাদের পানি পান করান।

প্রভাত ফেরিটি সুচারুভাবে পরিচালনা করেন জামায়াত কর্মীরা। নেতৃত্ব দেন মাস্টার একলাখ হোসেন আনসারী। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা নাজিম সেখ তাহেরউদ্দিন সাহেব, প্রাক্তন জেলা নাজিম রবিউল ইসলাম, মুকামি আমীর মুজিবর রহমান, সেখ সাহিবুল, জামায়াত কর্মী আকিবুর রহমান, শমসের মোল্লা, হাবিবুল আলম মল্লিক, জসীর আলী প্রমুখ।

জিরো পয়েন্ট রমজান মাসে বিভিন্ন কর্মসূচীর খবরাখবরের আদানপ্রদান করতে চলেছে।
আপনাদের যাঁদের কাছে রমজান মাস নিয়ে কোন খবর, কর্মসূচী, লেখা, ভিডিও, মসজিদের ইতিহাস, ইসলামী কথা বিভিন্ন বিষয়ে জানা থাকলে এই গ্রুপে জানান আমরা জিরো পয়েন্ট এর মাধ্যমে পুরো রমজান মাস সেগুলি প্রচার করবো আমাদের মিডিয়াতে ( পেপার, পোর্টাল, ফেসবুক, ইউটিউবে)
https://chat.whatsapp.com/Hm1mRmtSdtM70dIMIfnFEb

Related posts

ছিল সন্তানের মঙ্গলকামনার ষষ্ঠী, ‘জামাই’ উড়ে এসে জুড়ে বসলো, হয়ে গেল জামাই ষষ্ঠী

ezeropoint +91 7797331771

‘পাড়ায় শিক্ষালয়’ – বিপদে কিশলয়

ezeropoint +91 7797331771

নিউ সান ক্লাবঃ বাণী বন্দনায় আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন

ezeropoint +91 7797331771

মতামত দিন