07/09/2026 : 8:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দাওয়াত -ই – ইফতার মজলিস মন্তেশ্বরে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৬ মার্চ ২০২৫ :


মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম কিষাণ মান্ডিতে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াত -ই – ইফতার মজলিস অনুষ্ঠিত হলো রবিবার সন্ধ্যায়। প্রতি বছরে ন্যায় এ বছরও মহা সমারোহে পবিত্র রমজান মাস উপলক্ষে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেনের তত্ত্বাবধানে দাওয়াত -ই-ইফতার পার্টির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে কুসুম্গ্রাম কিষাণ মান্ডিতে । এখানে আনুমানিক ১৫০০ রোজদার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়।

এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্বস্থলী উত্তর বিধায়ক তপন চ্যাটার্জী, জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষ গোফরানা ইয়াসমিন, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার সহ মন্তেশ্বর ব্লকের ১৩টি অঞ্চলের প্রধান উপপ্রধান ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ সহ সাধারণ মানুষ।

Related posts

ভাতার থানার পক্ষ থেকে ভাতার হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা

ভাতারের ঠাকুর পুকুরে সদ্যোজাত শিশুর দেহ, এলাকায় চাঞ্চল্য

ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন