09/09/2026 : 9:51 PM
অন্যান্য

মেমারি সব্জী বাজারে তৃণমূল নেতৃত্বের মাস্ক প্রদান

করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ভারতে। সোমবার আক্রান্তের সংখ্যা পৌঁছে যার ৫০০ কাছাকাছি।

মেমারি বিধায়িকা নার্গিস বেগমের উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে আজ সকালে মেমারি পুরাতন সব্জীবাজারে মেমারি ব্লক তৃণমূল শিক্ষাসেলের সভাপতি কৌশিক মল্লিক ও ছাত্রযুবনেতা মুকেশ শর্মার নেতৃত্বে প্রায় ২০০ জন ক্রেতা-বিক্রেতার মধ্যে মাস্ক প্রদান করা হয়।

মাস্ক বাঁধছেন ছাত্রনেতা মুকেশ শর্মা। ছবিঃ নূর আহমেদ

কৌশিক মল্লিক জানান যেহারে মানুষ সমগ্র ভারতে করোনা আক্রান্ত হচ্ছে তা থেকে আমাদের রাজ্যের ও শহরের মানুষদের সচেতন করার লক্ষ্যে এইধরনের উদ্দ্যেগ আরও নেওয়া হবে সরকারী বিধিনিয়ম মেনে।

প্রসঙ্গত উল্লেখ্য মেমারি হাসপাতালে বিএইচএমও হর্ষ ঘোষের হাতে তারা ৫০টি মাস্ক তুলে দেন।

মেমারি হাসপাতালে বিএইচএমওর হাতে মাস্ক তুলে দিচ্ছেন শিক্ষাসেলের সভাপতি কৌশিক মল্লিক। ছবিঃ নূর আহমেদ

 

Related posts

করোনা পরিস্থিতিতে ত্রাণের সাহায্যে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সার্কলের ডাক দফতর

ezeropoint +91 7797331771

ফেসবুকে করোনা নিয়ে ভুয়ো খবর পোস্ট করে, ফালাকাটার এক যুবক গ্রেফতার

আপাতত ৩ মাসের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা দরকার, দুর্দিনে কেউ তাড়িয়ে দিলে সম্পর্ক রাখবেন নাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ezeropoint +91 7797331771