31/08/2026 : 12:29 AM
অন্যান্য

ভিনজেলা থেকে আগত ক্ষেতমজুরদের মধ্যে ত্রাণসামগ্রী বিলি

স্বদেশ মজুমদার, মেমারিঃ করোনার জেরে ২১ দিনের লকডাউনে গোটা দেশ। এমন পরিস্থিতিতে লকডাউন আরও বেড়ে যাওয়ার সম্ভবনা বেশি জোরালো হচ্ছে। দেশের এমন অবস্থায় মেমারি-১ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আটকে পড়া ক্ষেতমজুরদের পাশে এসেড়ালেন মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও মেমারি ১ ব্লক প্রশাসন।

গত কয়েদদিন ধরেই প্রশাসনিক উদ্যোগে ভিন জেলা থেকে এসে যারা কৃষি ক্ষেতে কাজ করছিল তাদেরকে ৩ কিলো করে চাল ও ৩৫০ গ্রাম ডাল বিতরণ করলেন। মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস ও সহ সভাপতি সেখ মোয়াজ্জেমের নেতৃত্বে দুটি পৃথক দল মেমারি-১ ব্লকের দশটি পঞ্চায়েত এলাকায় সারাদিন ধরে ৯৪১ জন ক্ষেতমজুরদের মধ্যো জিআর চাল ও সমিতির নিজস্ব তহবিল থেকে ডাল বিতরণ করেন।

 

 

 

 

Related posts

লকডাউনে অমানবিক আচরণ বধিষ্ণু চাষীর – প্রান কাঁদল প্রান্তিক চাষী লখাই-এর

E Zero Point

রাজ্য ধান্য ব্যাবসায়ী সমিতি ২ লাখ ১০ হাজার টাকার অনুদান দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

E Zero Point

লকডাউনে বাড়ির বাইরে গেলে হতে পারে দু’বছরের জেল | মেমারি শহরে লকডাউনে পুলিশ কার্যরত

E Zero Point

মতামত দিন