01/08/2026 : 12:43 AM
অন্যান্য

লকডাউন 3.0 : কেন্দ্র সরকার ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ালো

বিশেষ সংবাদঃ দেশে করোনার ভাইরাসের সংকট প্রতিনিয়ত বাড়ছে।সেদিকে লক্ষ রেখে করোনার সঙ্কট মোকাবিলার জন্য লকডাউনের সময়সীমা দুই সপ্তাহের জন্য বাড়ানো হল কেন্দ্রসরকার থেকে।১৭ মে দেশে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারির মাধ্যমে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহীত সিদ্ধন্তের ভিত্তিতে এই লকডাউনের মেয়াদ বাড়লেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। গ্রিন ও অরেঞ্জ জোনে  নিয়ন্ত্রণ শিথিল করা হতে পারে। তবে বিমান, ট্রেন, মেট্রো চলাচল বন্ধই থাকবে ওবন্ধ থাকবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সড়ক পথও।

নোভেল করোনার প্রকোপ ঠেকাতে গত ২৪ মার্চ ২১ দিনের জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় দফায় তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। এ বার তা বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হল।

প্রসঙ্গগত উল্লেখ্য ২১ মে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই লকডাউন ঘোষণা করেছেন।

Related posts

জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় কর্নেল, মেজর সহ শহিদ ৫, খতম দুই জঙ্গিঃ শহীদদের বলিদান ভুলবে না দেশ-প্রধানমন্ত্রী

E Zero Point

অন্য রাজ্য পরিযায়ী শ্রমিকদের ট্রেনে ফেরাতে পারলে পশ্চিমবঙ্গ পারছে না কেন, প্রশ্ন অধীরের

E Zero Point

বুদ্ধ পূর্ণিমার দিনেই পশু বলির পুজো

E Zero Point

মতামত দিন