02/06/2026 : 12:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমেমারি

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মেমারির অঙ্গনওয়ারি কর্মীরা

নূর আহামেদ, মেমারিঃ করোনা ও আমফানের দ্বিমুখী আক্রমণে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও জনজীবন বিপর্যস্ত। উপকূলবর্তী জেলাগুলো যদিও স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে কিন্তু করোনা রাজ্যের পরিস্থিতিকে করে তুলছে ভয়াবহ। যদিও লকডাউন ও আনলকের নিয়মের বেড়াজালে রাজ্যের মানুষকে সচেতনভাবে করোনার সাথে লড়াই করে বাঁচতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিস্থিতির উন্নয়ণের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে ত্রাণ তহবিলে অনুদানের জন্য আহ্বান জানিয়েছেন বারবার। আর সেই ডাকে সাড়া দিল অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকারা। আজ মেমারি ১ নম্বর ব্লক ও গোপ গন্তার ২ পঞ্চায়েতের অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তাদের স্বল্প মাহিনা থেকে ১২,৫০০ টাকা সাহায্য করলেন। উক্ত অর্থরাশির চেক মেমারি সমষ্টি উন্নয়ণ আধিকারিক বিপুল কুমার মন্ডলের হাতে তুলে দেওয়া হয়।

Related posts

বেহালায় বিশেষ চাহিদা সম্পন্নদের পদযাত্রা

E Zero Point

মেমারিতে ওষুধের দোকানে চুরি।

E Zero Point

নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ 

E Zero Point

মতামত দিন