23/07/2026 : 7:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া কালনা রোডে জিটি রোডে অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআই (এম এল)

সুমন চক্রবর্ত্তীঃ আজ সারা বাংলা আদিবাসি অধিকার ও বিকাশ মঞ্চ পান্ডুয়া ব্লক কমিটির পক্ষ থেকে পান্ডুয়া কালনা রোডে জিটি রোডে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। প্রথমে তারা একটি মিছিল করে ও পরে কালনা রোডে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বহু আদিবাসী পরিবার অংশগ্রহণ করেন।
তাদের অভিযোগ, নানান ভাবে ,নানান দিক থেকে আদিবাসী পরিবার গুলি বঞ্চিত হচ্ছে।না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার। কেউ তাদের দিকে নজর দিচ্ছে না। বিগত আমফান ঝড়ে বহু পরিবারের ক্ষতি হয়ে গেছে। কিন্তু তারা কেউ এখনো কোন ক্ষতিপূরণ পাইনি।

তাদের আরো অভিযোগ, কেন্দ্র সরকার চক্রান্ত করে কয়লা খনি থেকে রেল সবই বেসরকারী করন করে দিচ্ছে ,যার ফলে সাধারণ মানুষ নানান অসুবিধার মধ্যে পরতে চলেছে। এই রকমি নানান অভিযোগে আজকের এই বিক্ষোভ বলে জানা যায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

Related posts

রাজ্য ও কেন্দ্রের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম-এর অভিযান

E Zero Point

রাধাকান্তপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালাঃ বাইরে বসে বৈঠক করলেন মেমারির বিধায়ক

E Zero Point

যে বিজেপি নীতিনির্ধারক রাজনীতির কথা বলতো সেই বিজেপির আর কোনো অস্তিত্ব নেইঃ স্বপন ভট্টাচার্য

E Zero Point

মতামত দিন