08/09/2026 : 4:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

সদ্য কংগ্রেসে যোগদানকারী শতাধিক পরিযায়ী শ্রমিকের তৃণমূল কংগ্রেসে যোগদান ভাতারে

আমিরুল ইসলামঃ গত দু সপ্তাহ আগে জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য যুব আই.এন.টি.ইউ.সি-র চেয়ারম্যান প্রশান্ত সামন্তের হাত ধরে বেশ কিছু রাজনৈতিক দল থেকে শতাধিক পরিযায়ী শ্রমিক জাতীয় কংগ্রেসে যোগদান করেছিল।

আজ দ্রব্যমূল্য প্রতিবাদে মিছিল ছিল বিধায়ক সুভাষ মন্ডল এর নেতৃত্বে সন্তোষপুর গ্রামে। সদ্য জাতীয় কংগ্রেসে যাওয়া পরিযায়ী শ্রমিকরা পুনরায় আজকে বিধায়ক সুভাষ মন্ডল এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী জানান, পরিযায়ী শ্রমিকদের ভুল বুঝিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছিল । তারা তাদের ভুল বুঝে আজকে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়।  আমরা মমতা ব্যানার্জির সৈনিক হয়ে সবসময় মানুষের পাশে আছি। তার বাস্তব উদাহরণ হল ১৫ দিনের মধ্যে পুনরায় এই পরিযায়ী শ্রমিকদলে ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন।

Related posts

জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শিক্ষক দিবস পালন মেমারিতে

ezeropoint +91 7797331771

ট্রান্সফরমার লোড মাপতে গেলে হঠাৎই হামলা! বেধড়ক মারধর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের!

মেমারি পৌরসভার নিজস্ব তহবিল থেকে বয়স্কদের ভাতা প্রদান

ezeropoint +91 7797331771

মতামত দিন