28/05/2026 : 8:21 AM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

গুসকরা ও মঙ্গলকোটের গর্ব দেবায়ন রায়ঃ সংবর্ধনা দিলেন বিধায়ক অভেদানন্দ থান্ডার

পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ১৬ জুলাইঃ দেবায়ন রায় কে মাধ্যমিকে গুসকরার সর্বোচ্চ নম্বর এবং সামগ্রিকভাবে টপ ১৫ এ থাকার জন্য আজ সন্ধ্যায় ১২ নম্বর ওয়ার্ডে তার বাড়িতে গিয়ে বিশেষভাবে সংবর্ধনা জানালেন আউসগ্রাম এর বিধায়ক অভেদানন্দ থান্ডার ও গুসকরা শহর-সভাপতি কুশল মুখার্জি।

অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের ছেলে। বাবা বুদ্ধদেব রায় প্রাথমিক শিক্ষক এবং মা বনশ্রী রায় গৃহবধূ। মঙ্গলকোটের জয়পুরের আসল বাড়ি। ছেলের পড়াশোনার কারণে বাবা-মা গুসকরায় বসবাস করেন।
বুদ্ধদেব বাবু জানান তাদের স্বপ্ন তাদের সন্তান, যতটুকু পারেন নিজের হাতে মানুষ করার চেষ্টা করেছেন তাকে । বাংলায় ৯৬ ইংরেজিতে ৯২ অংকে ১০০ ভৌতবিজ্ঞানের ৯৭ জীবন বিজ্ঞানে ১০০ ইতিহাসে ৯৬ ভূগোলে ৯৯ পেয়েছে। দেবায়নের এই সাফল্যে মঙ্গলকোট এবং আউসগ্রাম উভয় ব্লক এ আনন্দের জোয়ার। কারণ গুসকরার বাসিন্দা হলেও আদবে মঙ্গলকোটের জয়পুর গ্রামে দেবায়নের শিকড় । দেবায়ন জানায় তার সব সাফল্যের পেছনে তার বাবা-মা। বিশেষ করে তার বাবা তাকে সাহস যুগিয়েছেন প্রথম থেকে টপ ফিপটিন এর মধ্যে থাকার জন্য । সেটা পেরেছে সে এটাই তার বাবাকে দেওয়া বড় গুরুদক্ষিণা। সে গর্বিত সে একজন শিক্ষকের সন্তান। সকল শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছে দেবায়ন।

Related posts

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নন্দেশ্বর শিব ঠাকুরের সামাজিক বিধি মেনে পূজো

E Zero Point

ছট পুজোয় বস্ত্র বিতরণ

E Zero Point

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী

E Zero Point

মতামত দিন