13/06/2026 : 2:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৯ নভেম্বর, ২০২০:


বিজেপির পতাকা লাগাতে গিয়ে তৃণমূলের কর্মীদের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। গতকাল রাতে ধাত্রীগ্রামের মালতিপুর এলাকার ঘটনাটি ঘটে। আহত বিজেপি কর্মীর নাম সুকুমার দাস। তিনি বিজেপির পূর্বস্থলী দক্ষিণের ২৩ নম্বর মণ্ডলের শক্তিকেন্দ্রের প্রমুখ।

গতকাল রাতে বিজেপির পতাকা লাগাতে গিয়ে স্থানীয় এলাকার মণ্ডল শেখ, আলী শেখের নেতৃত্বে বেশ কয়েকজন তার ওপর চড়াও হয়। বিজেপির পতাকা কেন লাগাবে এই বলে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধর করে বলে অভিযোগ। পুরো ঘটনা কালনা থানায় অভিযোগ আকারে জানিয়েছে আহত সুকুমার দাসের স্ত্রী। এ বিষয়ে তৃণমূল কোনো মন্তব্য করতে চায়নি।

Related posts

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন

E Zero Point

শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক

E Zero Point

পথশ্রী অভিযানে মঙ্গলকোটে ২টি রাস্তা উদ্বোধন

E Zero Point

মতামত দিন