08/09/2026 : 4:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

৩২তম ট্রাফিক সপ্তাহের উদ্বোধন বর্ধমান শহরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩০ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর পক্ষ থেকে ৩২তম ট্রাফিক সপ্তাহের শুভ উদ্বোধন হল আজ পুলিশ লাইন বাজার থেকে। উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.এস.পি.(এ.পি. ও ট্রাফিক) পবিত্র বারিক, ট্রাফিক ইন্সপেক্টর(২) সঞ্জয় চ্যাটার্জি ও অনান্যরা।

একটি বাইক র‍্যালির মাধ্যমে এই সপ্তাহের উদযাপন শুরু হয়।, সকাল ১০টায় পুলিস লাইন থেকে শুরু হয়ে গোলাপবাগ পর্যন্ত র‍্যালিটি যায়।

পুলিশকর্মীরা ছাড়াও পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির তরফে ৪৫জন বাইক আরোহি ও শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির তরফে ৪০জন ছাত্রছাত্রী এদিন এই র‍্যালিতে অংশ নেয়।

Related posts

ভাতারে ইলেকট্রিক শক মৃত আদিবাসী শিশু

মেমারি হাটপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু ১ আহত ২

আজাদী কা অমৃত মহোৎসবঃ বাইক মিছিল পূর্ব বর্ধমানে

ezeropoint +91 7797331771

মতামত দিন