23/07/2026 : 8:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানের খাগড়াগর এলাকায় এখনও কিছু মানুষ আছে যারা শিক্ষা নিয়ে তৎপর নয়ঃ তৃনমূল নেতা সেখ মনিরুল জামান

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩০ জুলাই ২০২১:


শুক্রবার এক শিক্ষামূলক সংবর্ধনা অনুষ্ঠানে  তৃণমূল নেতা সেখ মনিরুল জামান বলেন, বর্ধমান শহরের খাগড়াগর এলাকায় এখনও কিছু মানুষ আছে যারা শিক্ষা নিয়ে তৎপর নয় আমরা চাইছি তাদের কাছে শিক্ষার ব‍্যাপারটা ভালোভাবে পৌছে যাক, মেয়েরা যাতে আরও উঁচু যায়গায় পৌছাতে পারে তাদের বাড়ি আমরা এই শিক্ষাটাকে পৌছে দিতে চাইছি । এদিন তিনি আরও বলেন দিদির যে বার্তা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বাড়ি বাড়ি পৌছে দেওয়ার চেষ্টা করছি ছাত্র ছাত্রীদের।

এদিন বর্ধমান ১ ব্লক তৃনমূল কংগ্রেস ও খাগড়াগড় তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ৮০জন ছাত্র ছাত্রীদের শুক্রবার সড়াইটিকর অঞ্চল খাগড়াগড় এলাকায় সংবর্ধনা দেওয়া হলো । এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১নম্বর ব্লক যুব সভাপতি মানস ভট্টাচার্য, ব্লক সভাপতি কাকলি তা ,সহ অনান‍্য তৃনমূলের কর্মীসমর্থকেরা ।

Related posts

পুকুর থেকে কন্যা ভ্রুন উদ্ধার মেমারির রসুলপুরে

E Zero Point

বাম বিধায়কের উপস্থিতিতে পাণ্ডুয়াতে সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি

E Zero Point

বর্ধমানে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ

E Zero Point

মতামত দিন