08/09/2026 : 9:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি লরি সহ দুই চালক কে গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২০ অগাষ্ট ২০২১:


অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ল দুটি লরি এবং গ্রেপ্তার করা হয়েছে লরি দুটির চালককে। ঘটনাটি ঘটেছে ভাতারের মাহাতা গ্রামের কাছে। পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাত্রে খবর আসে দুটি লরি করে বালি পাচার হচ্ছে। মূলত বালির গাড়ি দুটি আসছিল আউসগ্রাম এর ভেদিয়া ঘাট থেকে।

পুলিশ গাড়ি দুটোকে আটক করে এবং চালক দুটিকে গ্রেফতার করে। গ্রেপ্তার হওয়া চালকের নাম পলাশ ঘোষ ও সালাম পন্ডিত তাদের দুজনেরই বাড়ি নদীয়া জেলায়। ওই গাড়ি দুটোরই বৈধ কাগজ ছিলনা এবং ওভারলোডের বালি ছিল। ওভারলোড বালি যাওয়ার ফলে নষ্ট হয়ে যাচ্ছে ভাতারের বিভিন্ন রাস্তা। পুলিশের এই ভূমিকায় খুশি ভাতার এলাকার মানুষজন।

Related posts

পূর্বস্থলীর নার্সারিগুলি আবার কাজ শুরু করেছে

তৃণমূল বিজেপি প্রতি মোহভঙ্গ হয়ে সিপিআইএমে যোগদান পান্ডুয়ায়

পূর্বস্থলীতে ঘোষাল পরিবার এবং নন্দন পরিবার দশমীতে সিঁদুর খেলায় মাতলেন

ezeropoint +91 7797331771

মতামত দিন