08/09/2026 : 9:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ সোনা ও রুপার গহনা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩১ অগাষ্ট ২০২১:


গত ১৪ ই আগস্ট কাটোয়ার মেজিয়ারির বাসিন্দা উত্তম মণ্ডল ও পাজোয়ার বাসিন্দা মানব দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ করে সোনা ও রুপোর গহনা,রুপোর বাসনপত্র সহ টাকাপয়সা। কাটোয়া থানার পুলিশ তদন্তে ২২ তারিখ মেমারি থেকে দুজনকে ও শক্তিগড় থেকে একজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম করুই নতুনগ্রাম নিবাসী নাবিরুল হাসান খান, নদিয়া নিবাসী আজিজুল মন্ডল এবং শক্তিগড় নিবাসী শেখ আজিজুল।

তারপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে অভিযান চালিয়ে মেমারির বিডিও অফিসের কাছে ক্যানেলপুল এলাকা থেকে বেশ কিছু সোনা ও রুপোর গহনা সহ একটি রুপোর থালা ও বেশ কিছু টাকাও উদ্ধার করে। এছাড়াও উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউণ্ড গুলি। জানা যায় মোট গহনার মূল্য ৭ লক্ষ টাকা, ক্যাস ৪৯ হাজার টাকা মত দুটি বাড়ি থেকে উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ।

Related posts

জেনে নিন রাজ্যের নতুন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসকে

ezeropoint +91 7797331771

আলু চাষে ব্যবহৃত সারের কালোবাজারির অভিযোগ মেমারিতে

ezeropoint +91 7797331771

মেমারিতে জাতীয় সড়কের ধারে উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার

ezeropoint +91 7797331771

মতামত দিন