07/09/2026 : 4:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রজাতন্ত্র দিবসে বস্ত্র বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, ২৬ জানুয়ারি ২০২২:


৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রায় ৭৫ জন মানুষের হাতে যৌথভাবে মাস্ক ও বস্ত্র তুলে দিল গলসী ২ নং ব্লকের গোহগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন গোহগ্রাম অঞ্চল যুব তৃণমূল সভাপতি আশীষ চ্যাটার্জ্জী। তাকে সহযোগিতা করেন গলসী ২ নং কিষাণ ক্ষেতমজুর সভাপতি কৌশিক সাম, যুব কর্মী বাপ্পা চ্যাটার্জ্জী সহ অঞ্চলের অন্যান্য কর্মীরা।

আশীষ বাবু বলেন – আজ প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনে সদ্য স্বাধীন দেশ পরিচালনা করার জন্য সংবিধান গৃহীত হয়। সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করি। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ব্লক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

Related posts

কালনায় কামারশালা ও ছুরি-কাঁচির শানের দোকানিরা বিপাকে

মশাগ্রামে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল শান্তিনিকেতন এক্সপ্রেস

ezeropoint +91 7797331771

অজ্ঞাত পরিচয় নাবালিকারর দেহ উদ্ধার

মতামত দিন