08/09/2026 : 4:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রয়াত সিপিআইএম নেতা আনারুল ইসলামের জন্য অর্থসংগ্রহ অভিযান

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


সোমবার সকালে সিপিআএইএম মেমারি ১ পশ্চিম সিআইটিইউ সমন্বয় কমিটি ও সারা ভারত কৃষকসভার উদ্যোগে মেমারি রেল স্টেশনে ও রেলের পুরাতন বুকিং অফিসের সামনে অর্থসংগ্রহ করা হয়। তৃণমূলের নৈরাজ্য, নারী নির্যাতন, দুর্নিতীর প্রতিবাদ আন্দোলন করতে গিয়ে সিপিআইএম নেতা আনারুল ইসলামের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দলদাস পুলিশ নৃশংসভাবে সিপিআইএম নেতা আনারুল ইসলামকে হত্যা করে।

তার পরিবার এখন অসহায়। তাদের সাহায্য করার জন্য এলাকার মানুষের কাছে অর্থ সংগ্রহ করেন সিপিআএইএম মেমারি ১ পশ্চিম সিআইটিইউ সমন্বয় কমিটি ও সারা ভারত কৃষকসভার কর্মীরা। উপস্থিত ছিলেন সনৎ ব্যানার্জী, পিয়ুষ বিশ্বাস, বদ্রীচরণ লাহাা, কৃষকনেতা জয়দেব ঘোষ, ফারাদ আলি মন্ডল ও কালু রায়।

 

Related posts

মানবিক মহকুমাশাসক – অসুস্থ বৃদ্ধাকে কোলে করে হাসপাতালে পৌঁছালেন মেমারিতে

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটে রেশনের চাল দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার ২

ezeropoint +91 7797331771

হিন্দীভাষী মানুষদের নিয়ে সম্মেলন মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন