28/05/2026 : 3:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অনলাইনে আর্থিক প্রতারণার শিকার, মেমারি থানার তৎপড়তায় টাকা ফেরৎ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ ফেব্রুয়ারি ২০২৬ঃ


গত ৩১ মার্চ ২০২৫ সালে ১ লাখ টাকা ও তার পরের দিন ৫০ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার মেসেজ আসে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বড় পলাসন নিবাসী গোলক নাথ সোমের মোবাইলে। জানা যায় ব্যাঙ্ক অফ বরোদার মেমারি শাখায় তাঁর অ্যাকাউন্ট ছিল। গোলক নাথ সোম অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হন। তারপর তিনি অনলাইনে অভিযোগ জানান ও তার সঙ্গে সঙ্গে মেমারি থানার সাইবার সেল জানান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মেমারি থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের তৎপ়়ড়তায় ৩০ হাজার টাকা গোলক নাথ সোমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। জানা যায় বাকী টাকা উদ্ধার করে খুব শীঘ্রই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ও অনলাই ফ্রডকারী হ্যাকারের সন্ধান চলছে। মেমারি থানার এই উদ্যোগে খুশি গোলক নাথ সোম।

Related posts

স্কুল চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

E Zero Point

বর্ধমানে গ্ৰহরাজ বাবার মূর্তি স্থাপন

E Zero Point

৭৩ তম প্রজাতন্ত্র দিবসঃ কিন্ত প্রশ্ন একটাই – গণতন্ত্রের চারটি স্তম্ভ কেন ক্রমশ দুর্বল হচ্ছে?

E Zero Point

মতামত দিন