30/08/2026 : 11:00 PM
অন্যান্য

শিক্ষক সংগঠনের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক প্রদান

নূর আহমেদ, মেমারিঃ  : করনা উদ্ভূত পরিস্থিতিতে সরকার ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর শুভ উদ্দ্যোগ রাজ্য সরকারের ত্রাণ তহবিল কে মজবুকত করে তুলছে। সেই লক্ষ্যেই সরকারের পাশে থাকার জন্য এগিয়ে এল মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।  মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে ১০ হাজার ৩০ টাকার চেক জমা দেওয়া হয়। সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক জানান যে খুব শীঘ্রতার সাথে সমিতির শিক্ষকদের কাছে অর্থ সংগ্রহ করে আজ কিছু জমা দেওয়া হল, আগামীতে আরও কিছু অর্থ  ত্রাণ তহবিলে দেওয়া হবে। গত ৪ এপ্রিল আইসিআই ব‍্যাঙ্কের শাখায় চেক জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কৌশিক মল্লিক, অশোক চক্রবর্তী, পীযূষ বোস, তাপস মাহালি সহ প্রমুখ শিক্ষকবৃন্দ।

Related posts

প্রতারনার অভিযোগ মেমারির গ্রাহক সেবা কেন্দ্রের ব্যবসায়ীর বিরুদ্ধে

E Zero Point

বি এল এ ২ দের ট্রেনিং দিলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস

E Zero Point

বর্ধমানে খরিফ মরসুমে প্রথম জল ছাড়া হবে ২৪ শে জুলাইঃ জেলা শাসক

E Zero Point