16/04/2026 : 10:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বর পঞ্চায়েতের পক্ষ থেকে মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

সত্য নারায়ণ সিকদার, মন্তেশ্বর, ১৮ জুলাই :


মন্তেশ্বর পঞ্চায়েত এর পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের ২০২০ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো |  মন্তেশ্বর সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রেয়া মজুমদার প্রাপ্ত নাম্বার ৬৭৯ পেয়ে মন্তেশ্বর ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে | কালনা মহকুমার ৪২ টি মাধ্যমিক স্কুলের মধ্যে সে দ্বিতীয় স্থানে |
মন্তেশ্বর ব্লকের প্রথম স্থান অধিকার করে শ্রেয়া মজুমদার ছাড়াও আরও ৪জন ছাত্রছাত্রীকে পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় |


এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান পঞ্চায়েতের সদস্য-সদস্যাগণ সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত, মন্তেশ্বর থানা ভারপ্রাপ্ত অফিসার সৈকত মন্ডল মহাশয় এছাড়াও মন্তেশ্বর অঞ্চলের বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ওআরো ও অনেকে | এই সংবর্ধনা পেয়ে ছাত্র-ছাত্রীদের সাথে সাথে খুশি ও অভিভাবকরাও।

Related posts

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল

E Zero Point

মেমারির ক্যান্সার আক্রান্ত ৬ বছরের শিশুর পাশে স্বপ্ন ফাউন্ডেশন

E Zero Point

জল দিন, ভোট নিন, এই স্লোগানে সরব আদিবাসী মহিলারা

E Zero Point

মতামত দিন