07/09/2026 : 6:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের সভাপতি গৌর প্রসাদ ঘোষ প্রয়াত

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ অগাস্ট ২০২০:


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মেমারি১ বিজ্ঞান কেন্দ্রের সভাপতি, মেমারি বইমেলা কমিটির সদা হাস্যজ্জ্বল, নিরহংকারী, খেলা পাগল , ক্রীড়া সংগঠক, দায়িত্বসচেতন, শৃঙ্খলাপরায়ন, নিয়মানুবর্তী , গৌর প্রসাদ ঘোষ আজ দুপুরে করোনা মুক্তি পেলেও, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ! প্রায় ৪০ দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। মাঝে শ্বাস কষ্ট হওয়ার জন্য কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। দুঃখজনক খবর। আরো দুঃখজনক উনি যেহেতু হাসপাতাল থেকে ছাড়া পান নি, তাই দেহ দান করে গেলেও, তা আর সম্ভবপর হচ্ছে না। কোভিড প্রটোকল মেনেই সরকারি ভাবে ওনার দেহ পরিবারের সদস্যদের দেওয়া হবে না। উক্ত ঘটনায় মেমারি শহরে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি লরি সহ দুই চালক কে গ্রেপ্তার

ezeropoint +91 7797331771

টানা ৪৮ঘণ্টা লকডাউনে মেমারি শহরের খন্ড চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়

ezeropoint +91 7797331771

ভাতারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কালুত্তক গ্রামের এক ব্যক্তি

ezeropoint +91 7797331771

মতামত দিন