07/09/2026 : 8:08 PM
খেলা

সহজ জয়ে তৃতীয় রাউন্ডে সেরেনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর, ২০২০:


ইউএস ওপেনের নারী এককে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও সরাসরি গেমের জয় পেয়েছেন টুর্নামেন্টের অন্যতম ফেবারিট সেরেনা উইলিয়ামস। গ্র্যান্ড স্ল্যাম জয়ে রেকর্ড স্পর্শের পথে এগিয়ে গিয়েছেন আরও এক ধাপ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডে রুশ প্রতিপক্ষ মার্গারিতা গাস্পারিয়ানকে ৬-২, ৬-৪ গেমে হারান প্রতিযোগিতাটির ছয়বারের চ্যাম্পিয়ন ৩৮ বছর বয়সী সেরেনা।

শেষ ষোলোর টিকিট নিশ্চিতে পরের তৃতীয় রাউন্ডে স্বদেশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সের মুখোমুখি হবেন ২৩টি গ্র্যান্ড জয়ী যুক্তরাষ্ট্রের তারকা।

টুর্নামেন্টে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে সাতবারের মতো ইউএস ওপেন জেতা হবে সেরেনার। সেই সঙ্গে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ভাগ বসাবেন অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ডে।

নারী এককে দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারাঙ্কাও। স্বদেশি আরিনা সাবালেঙ্কাকে ৬-১, ৬-৩ গেমে হারান তিনি।

Related posts

কবে ঘোষণা হবে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ?

ezeropoint +91 7797331771

৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ezeropoint +91 7797331771

এক নজরে ৩৭ তম জাতীয় গেমস

ezeropoint +91 7797331771

মতামত দিন