07/09/2026 : 2:39 PM
আমার দেশ

গুজরাতে ‘ভারত বনধ’ হবে না, জোর করে বন্ধ করলে ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী বিজয় রুপানী

জিরো পয়েন্ট নিউজ ডেস্কগুজরাত, ৭ ডিসেম্বর, ২০২০:


আগামী ৮ ই ডিসেম্বর, কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকরা ভারত বনধ ঘোষণা করেছেন। দেশর সব বিরোধী দলগুলি যা সমর্থন করেছে। কিন্তু বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী স্পষ্টভাবে বলেছেন যে গুজরাতে যারা জোর করে ভারত বনধ করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আইন শৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখতে সরকার সবরকম কঠোর পদক্ষেপ নেবে।

এছাড়াও তিনি বলেন, বিরোধীরা তাদের রাজনৈতিক স্বার্থে কৃষকদের নামে ভারত বনধ করে দেশকে অস্থির করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন যে, কৃষক আন্দোলনের কৃষক নেতারা বলেছেন যে তাদের আন্দোলনে কোনও রাজনৈতিক দলের সাহায্য নেবেন না। কংগ্রেসের অস্তিত্ব শেষ, কংগ্রেসের সাথে লোক বা কোনও সংগঠন নেই, তাই তারা রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য কৃষক আন্দোলনকে সমর্থন করছে।

তিনি জানান যে, কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের মধ্যে পাঁচ দফা বৈঠক হয়েছে। আবার বৈঠক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় কৃষকের স্বার্থে কাজ করেছেন। খুব শীঘ্রই কৃষকরা তাদের লাভ দেখতে পাবেন।

Related posts

এবার কলকাতা থেকে বারানসী সড়কপথে ৬ ঘন্টা!!! রাজ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু

ezeropoint +91 7797331771

করোনাকে হারিয়ে সুস্থ প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং

৭৩ তম প্রজাতন্ত্র দিবসঃ কিন্ত প্রশ্ন একটাই – গণতন্ত্রের চারটি স্তম্ভ কেন ক্রমশ দুর্বল হচ্ছে?

ezeropoint +91 7797331771

মতামত দিন