22/07/2026 : 10:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি-১ ব্লকের উদ্যোগে একটি প্রীতিমূলক ক্রিকেট ম্যাচ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ১৯ ডিসেম্বর, ২০২০:


নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মেমারি-১ ব্লকের উদ্যোগে একটি প্রীতিমূলক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি হয় পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির মাঠে।

এলাকার নতুন ভোটারদের সাথে প্রীতিমূলক ক্রিকেট ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করে মেমারি ১ ব্লক প্রশাসন একাদশ। খেলার মধ্য দিয়ে নির্বাচনের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন মেমারি-১ ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা।

উপস্থিত ছিলেন ব্লকের যুগ্ম বিডিও অংশুমান ঘোষ, ইলেকশন ওসি অনির্বান ধারা, শুভেন্দু সাঁই প্রমুখ। খেলার পাশাপাশি নির্বাচনের সচেতনতা বৃদ্ধির উদ্যোগে পাল্লা রোড এলাকার বাসিন্দারা খুব খুশি।

মেমারি-১ ব্লকের বিডিও মহ: আলি ওয়ালি উল্লাহ জানান, নির্বাচন কমিশনের নির্দেশে এইধরনের প্রচার আমরা ব্লকে করছি। এটা সিস্টেমেটিক ভোটারস এডুকেশন এ্যান্ড পার্টিসিপেশন (SVEEP) এর একটি অংশ। আগামী দিনেও বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে করবো।

Related posts

বিশেষ চাহিদা সম্পন্ন শনাক্তকরণ শিবির

E Zero Point

ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু

E Zero Point

প্লাটিনাম জয়ন্তী পালিত হলো গুসকরা বালিকা বিদ্যালয়ে

E Zero Point

মতামত দিন