23/07/2026 : 4:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জনসভা সালারে

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২২ জানুয়ারি ২০২১:


বৃহস্পতিবার সালার স্টেশন থেকে সালার কলেজ মাঠ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মহামীচিল আয়োজিত হলো মহামিচিলের পর সালার কলেজ মাঠ অধীর রঞ্জন চৌধুরীর মুখ বক্তা হিসেবে একটি বিশাল জনসভা আয়জিত হলো এই মহা মিছিল ও জনসভা মূলত কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন এর বিরুদ্ধে ও তৃণমূল ও বিজেপির সম্প্রদ্যিক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলে কংগ্রেস সূত্রে জন গিয়েছে।অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্যের মধে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষের সুরে বলেন হুকের নাম বাবাজি মোদি দের বছর এই নয়া কৃষি আইন লাগু হবে না বলেছেন।
আজকের এই জনসভায় হীরা খান নামের সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দান করলেন।আজকের এই মহামীছিল ও জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস,মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি নরুতম সিংহ,কান্দির বিধায়ক তথা কান্দি মহুকুমা কংগ্রেসের সভাপতি শফিউল আলম খান। ভরতপুর বিধান সভা কেন্দ্রের বিধায়ক কমলেশ চ্যাটার্জী সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

Related posts

দেখে নিন মেমারি পৌরসভার ১৬টি ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি ও বুথ সভাপতিদের নামের তালিকা

E Zero Point

আবার একাদশীর দিন থেকে মায়ের চারদিনের পুজো শুরু পশ্চিম বর্ধমানে

E Zero Point

নতুনের স্বাদ সবাই পাক-বড়শুল কিশোর সংঘের মানবিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন