28/08/2026 : 7:03 PM
আমার দেশ

রেমডেসিভির ওপর শুল্ক ছাড় দেওয়া হচ্ছে- সদানন্দ গৌড়া

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২১ এপ্রিল ২০২১:


কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী ডিভি সদানন্দ গৌড়া জানিয়েছেন যে, ফার্মাসিটিক্যালস বিভাগের সুপারিশ অনুযায়ী সরকার কোভিডের চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ওপর শুল্ক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ওষুধের চাহিদার কথা ভেবে সরকার শুল্ক দফতর আরোপিত কর মুকুবের সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে রেমডেসিভির ইনজেকশনের দেশের অভ্যন্তরে প্রাপ্যতা আরও বাড়িয়ে তুলবে বলে তিনি জানান। এক টুইট বার্তায় শ্রী গৌড়া জানিয়েছেন, তাৎক্ষণিক প্রয়োজনীয়তার কথা ভেবে সরকার রেমডিসিভির ওষুধের ওপর শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছেন।

Related posts

১ আগস্ট “মুসলিম মহিলা অধিকার দিবস” : কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি

E Zero Point

আপনি কী জানেন অক্টোবরে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ!!!

E Zero Point

১৩ কোটিরও বেশি টিকা প্রদান করে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক লাভ করেছে

E Zero Point

মতামত দিন