01/03/2026 : 4:04 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সেরা পুজোঃ অসহায় বৃদ্ধাদের দিয়ে সরস্বতী পূজা মন্ডপের উদ্বোধন মেমারিতে

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, ২৫ জানুয়ারী ২০২৩:


মেমারি শহরের অলিগলিতে সরস্বতী পুজোর আয়োজন করেছেন বিভিন্ন ক্লাব সংগঠন। বিদ্যাদেবীর আরাধনার সাথে সাথে সংগঠকদের সমাজের প্রতিদায়বদ্ধতার নিরিখে জিরো পয়েন্ট বেশকিছু পুজো কমিটির চিন্তাভাবনাকে কুর্নিশ জানায়। জিরো পয়েন্ট এর পাঠকদের কাছে বিনম্র্ নিবেদন এটা কোন পুজো পরিক্রমা বা প্রতিযোগিতা বলে ভাববেন না। সমাজেরবুকে কিছু ভালো প্রয়াসকে কুর্ণিশ জানানোই আমাদের একমাত্র লক্ষ্য।

পুজো উপলক্ষ্যে বিভিন্ন সংস্থা একদিকে যেমন সমাজের বিভিন্ন সেলিব্রেটি, বুদ্ধিজীবি, সমাজসেবী কিংবা রাজনৈতিক নেতাদের উদ্বোধনের জন্য আমন্ত্রণ করেন অন্যদিকে বস্ত্রবিতরণ প্রতিটি পুজোর অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত ইলামপুর মাঠপাড়ার নিউ সানক্লাবের সদস্যদের পরিকল্পনা এক অন্য মাত্রায় পৌঁছে দিল সরস্বতী পুজোর মন্ডপ উদ্বোধনকে।

২৬ জানুয়ারি সন্ধ্যায় ৩২ তম সরস্বতীপুজোর উদ্বোধন করা হল এলাকার এক অসহায় বৃদ্ধা মায়ের হাতে। প্রদীপ প্রজ্জ্বোলন ও ফিতে কেটে মন্ডপের উদ্বোধন করা হয় এদিন। এছাড়াও এলাকার অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র।

নিউ সান ক্লাবের সম্পাদক সুমিত কোলে জানান, মা সরস্বতী বিদ্যার দেবী, আর বাস্তবে যে মায়ের হাতে আমাদের জীবনের হাতেখড়ি হয় সেই সব অনেক মা আজকাল বিভিন্ন কারণে অসহায় অবস্থায় জীবনধারণ করে। মায়ের পুজো উপলক্ষ্যে সেই সব মায়ের প্রতি আমাদের এই শ্রদ্ধা নিবেদন।

শুধুমাত্র সরস্বতী পুজোই নয় প্রতিদিন এলাকার শিশু, কিশোর দের নিয়ে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছিল। সংস্থার পক্ষ জিতেন্দ্র সাউ জানান গত ১৫ জানুয়ারি মেমারি কেজি স্কুলে একটি অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৪৫ জন প্রতিযোগী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগতার দিন থেকে শুরু করে সরস্বতীপুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সুব্রত ভৌমিক, অয়ন মাঝি, বলরাম প্রামানিক, সায়ন নন্দী, নিবেদিতা ব্যানার্জী, রাখী দে সহ অন্যান্য সদস্যদের কার্যকলাপ প্রশংসার দাবী রাখে।

Related posts

জেলায় আবার বাড়লো সংক্রমণ – শুধু মেমারিতে ৫৯ – জেনে নিন কোথায় কতজন আক্রান্ত হয়েছে

E Zero Point

তৃণমূল যুব কংগ্রেসের যুবশক্তি সম্পর্কিত কর্মশালা বর্ধমানের দেওয়ানদিঘীতে

E Zero Point

দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান মেমারি ষ্টেশনে

E Zero Point

মতামত দিন