জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৩ সেপ্টেম্বর ২০২৪ :
পুজো আসছে, মা আসছে, অপেক্ষার আর কিছুদিন – আর তার মধ্যেই শুরু হয়ে গেল পুজোর কেনাকাটার উৎসব। শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে শুরু হয়ে গেল আগমনী ২০২৪ – প্রাক পূজা প্রদর্শনী।
গ্যাং গরজিয়াসের উদ্যোগে এবং সৃজণী হ্যান্ডিক্রাফ্ট ও নক্ষত্র মালাবিসের ব্যবস্থাপনায় মেমারি নতুন বাসষ্ট্যান্ডের বিপরীতে একটি বিয়েবাড়িতে বসেছে আগমনী ২০২৪ এক্সিবিশন কাম সেল। শুক্রবার দুপুরে আগমনী ২০২৪ এর উদ্বোধন করলেন বিশিষ্ট অধ্যাপিকা দেবযানী রায়চৌধুরী, সংগীত শিল্পী ইন্দ্রানী মুখোপাধ্যায় ও বাচিক শিল্পী ব্রততী ঘোষ আলি।
উদ্যোক্তাদের পক্ষ থেকে সংগীতা দত্ত ও নার্গিস মল্লিক জানান, প্রায় ১২ টি মহিলা সেলার প্রাক পূজা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এখানে বিভিন্ন ডিজাইনার শাড়ী, কুর্তি, ব্লাউজ, নাইটি ছাড়াও পাওয়া যাবে বিভিন্ন জুয়েলারী আইটেম, বিউটি ও কসমেটিক প্রোডাক্ট, হ্যান্ডমেড পারফিউম, ব্যাগ ইত্যাদি। আগমনী ২০২৪ – প্রাক পূজা প্রদর্শনী চলবে ১৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত।



