14/06/2026 : 10:11 PM
অন্যান্য

লকডাউনে মেমারি সম্মিলনীর মধ্যাহ্নভোজন

স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনার আক্রমণে দেশজুড়ে লকডাউন৷ কাজ হারিয়ে বহু মানুষ খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছেন৷ সেই সব মানুষদের পাশে প্রতিদিনই দাঁড়াতে দেখা যাচ্ছে কাউকে না কাউকে৷ গত ১৬ দিন ধরে অভুক্ত, রোজ খেটে খাওয়া মানুষের পাশে নিরন্তর ভাবে পরিশ্রম করে চলেছে সুলতানপুরের মেমারি সম্মিলনীর সমস্ত সদস্যরা। কোন দিন আতপ চালের খিচুরির সাথে  পঞ্চরত্ন তরকারি তো কোন দিন সাদা ভাতের সাথে  ডিম আলুর তরকারি প্রতিদিন প্রায় ৫৫০ থেকে ৬০০ মানুষকে অন্নদান করে চলেছেন ক্লাবের সদস্যরা। এই বিশাল কর্মযজ্ঞে স্বর্তস্ফুত ভাবে এগিয়ে এসেছেন এলাকার মহঃ আবু হাসান, সেখ শোভান, সেখ মইনুদ্দিন, সেখ কামাল ও ক্লাবের সমস্ত সদস্যরা।

সংস্থার প্ক্ষ থেকে মহঃ আবু হাসান (রথী)  জানান  যে, করোনা প্রকোপ থেকে বাঁচার জন্য লকডাউন শুরু হয়েছে। কিন্তু দেশের নিম্নবিত্ত শ্রমজীবি মানুষেরা কাজ বন্ধ থাকায় যাতে অনাহারে না থাকে সেই কারণেই এই উদ্দ্যেগ। সম্পূর্ণ লকডাউন বিধিনিয়ম মেনে এই অন্নদান করা হচ্ছে মানুষের মধ্যে।

Related posts

মেমারি মিলন সংঘ শহর গ্রন্থাগার থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান

E Zero Point

মেমারি পৌরসভার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অনুদান ১৫ লক্ষ টাকা | মেমারিবাসী এই অনুদান করলেনঃ পুরপিতা

E Zero Point

পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় জনতার ক্ষোভে পুলিশ আক্রান্ত | গুজব ছড়াবেন না, সচেতন থেকে প্রশাসনের পাশে থাকুনঃ সোনালী কাজী

E Zero Point

1 টি মন্তব্য

Arup Mondal April 21, 2020 at 11:33 pm

Very nice portal to know the news of our ps

উত্তর

মতামত দিন