08/09/2026 : 11:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে কৃষক বিরোধী অর্ডিন্যান্স বিরুদ্ধে বিক্ষোভ

নূর আহামেদ, মেমারি, ১০ জুনঃ সারা ভারত কৃষক সভা মেমারি ১ পশ্চিম ব্লক কমিটির উদ্যোগে বুধবার সকালে বামুন পাড়া মোড়ে কৃষক বিরোধী অর্ডিন্যান্স বিরুদ্ধে বিক্ষোভ ও কপি পোড়ানো হয়। ভারত সরকারে কৃষকদের স্বার্থহানী হয় এরকম যে নীতি প্রয়োগ করেছেন তার বিরুদ্ধে বামপন্থীরা গর্জে ওঠেন। তাদের মূল বক্তব্য এই সরকার বড়লোকের সরকার শুধুমাত্র শিল্পপতিদের স্বার্থে নীতি লাগু করেন, দেশের কৃষকদের কথা ভাবেন না। এই অর্ডিন্যান্স এক প্রকার কৃষক খুন করা নীতি। উক্ত কর্মসূচিতে উপস্থিত জয়দেব ঘোষ, ফারাদ আলি মন্ডল, সঞ্জয় দেব, অদ্বৈত ঘোষ প্রমুখ বামপন্থী কৃষক নেতা। এই একই কর্মসূচী রসুলপুর ও পাল্লারোডে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে করা হয়।

Related posts

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতের  আইনী রক্ষাকবচ ‘সাময়িক’ বহাল, হোঁচট খেল সিবিআই 

করোনা টেষ্ট করুন, বিনামূল্যে ২ কিলো আলু নিয়ে যান

ezeropoint +91 7797331771

কন্যাশ্রী দিবসে, সদ্যজাত কন্যাসন্তানকে ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি

ezeropoint +91 7797331771

মতামত দিন