13/07/2026 : 1:17 PM
রবিবারের আড্ডাসাহিত্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য) | আঞ্জু মনোয়ারা আনসারী | স্বাতী মুখার্জী | মোঃ ইজাজ আহামে | নির্মলেন্দু কুণ্ডুদ

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা

রবিবারের আড্ডা

————–১৪ জুন ২০২০ রবিবার—————


|| ফিরে দেখা ||
“একজন মানুষ যত বড় হতে চায়, তত বড় হতে পারে। যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে, এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনও কিছু সম্ভব ”
– ভিন্স লম্বার্ডি (কিংবদন্তী আমেরিকান ফুটবল খেলোয়াড়)


কবিতা


সুখময় স্মৃতি

✒  অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)

মামার বাড়ির বাজি পোড়ানো
ভালোই ছিল মজা  ।..
যেমন খুশি তেমন থাকা
দিত না কেউ সাজা !
আঁধার রাতটা আলো হতো
তুবড়ি আর মশালে ..
হাসিঠাট্টায় কাটতো যে বেশ
অলস সন্ধ্যাকালে ।
মামাবাড়িতে আজকে তো নেই
সেসব মজার দিন !..
সাদা কালো মামাবাড়ি..
আগে ছিল রঙীন !
ছেলেবেলা সোনার জলে
হৃদয় কুরে লেখা;
এখন শুধু স্মৃতির ফুলে
মালা গাঁথতে শেখা!!!♥


ভালোবাসাও আজ পরিযায়ী

✒  আঞ্জু মনোয়ারা আনসারী

বিশ্বাসের স্মৃতি সৌধের পরতে পরতে
একটা কবিতা লিখতে চেয়েছিলাম
অসমাপ্ত জীবনের।

পূবালী বাতাসের নাভিমূলে
কস্তুরী গন্ধ—–
মনের উপবন ছূঁয়ে যায়।

অন্ধকার নামলেই নেশাগ্রস্থ,
খেয়ালী শব্দপুঞ্জ বেগবতী হয়
অনুভূতির অনুশীলনে।

তবুও কেন জানিনা মনে হলো
আঁখি পল্লবে জমতে থাকে বিদ্রোহ!
একটা স্বচ্ছ আঁতুড়-ঘরের।

হয়তো বা বিশ্বাসের স্মৃতি সৌধে
আবেগী শব্দমালা ক্ষণস্থায়ী চলমান!
অথচ জীবনের গল্প, বিষন্ন পরিযায়ী।।♥


Related posts

দৈনিক কবিতাঃ ভাষা জননী – সেখ আব্দুল মান্নান

E Zero Point

কবিতাঃ মালাবদল

E Zero Point

দৈনিক কবিতাঃ প্রথম কদম

E Zero Point

মতামত দিন