23/07/2026 : 6:25 AM
আমার বাংলা

আজ রাজ্যে সম্পূর্ণ লকডাউন , আগষ্টের লকডাউনে আবার দিনক্ষণ পরিবর্তন

বিশেষ প্রতিবেদন, কলকাতা, ২৯ জুলাইঃ পূর্ব ঘোষিত সাপ্তাহিক লকডাউন অনুসারে আজ সমগ্র রাজ্যে সম্পূর্ণ লকডাউন হলেও রাজ্যের মানুষ বিভ্রান্তিতে পরেছেন আগষ্ট মাসের লকডাউনের দিনক্ষণ নিয়ে। গত কালের মধ্যেই তিনবার পরিবর্তন করা হয়েছে সরকারী নির্দেশিকায়।

এখনও পর্যন্ত ঠিক হয়েছে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগাস্ট রাজ্যে ‘কমপ্লিট লকডাইউন’ থাকছে৷ ২ ও ৯ অগাস্ট রবিবার পড়েছে৷ এই দু’ দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হল বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর৷

স্বরাষ্ট্র দফতর ট্যুইটারে জানিয়েছে, এ দিন লকডাউনের সূচি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে ২ এবং ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউন না করার জন্য অনুরোধ ও আবেদন আসছিল৷ কারণ ওই দু’টি দিনই কয়েকটি ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান রয়েছে৷ সেই কারণেই ২ এবং ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হল৷ মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য স্বরাষ্ট্র দফতর জানিয়েছে৷

৫ অগাস্ট (বুধবার) ছাড়া ৮ অগাস্ট (শনিবার), ১৬ অগাস্ট (রবিবার), ১৭ অগাস্ট (সোমবার), ২৩ অগাস্ট (রবিবার), ২৪ অগাস্ট (সোমবার) এবং ৩১ অগাস্ট (সোমবার) রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকছে৷

Related posts

মেমারিতে মা সরস্বতীতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

E Zero Point

নাদনঘাটে পিচের ট্যাঙ্কার-স্কুটি সংঘর্ষ, মৃত্যু-১

E Zero Point

পূর্ব বর্ধমানে গত ২৪ ঘন্টায় সর্বকালীন রেকর্ড ৬০০ জন করোনা আক্রান্ত, শুধু বর্ধমানে ১৮২ জন

E Zero Point

মতামত দিন