30/08/2026 : 11:26 PM
অন্যান্য

খন্ডঘোষের সাইড এফেক্ট : মেমারির পাড়ায় পাড়ায় রাস্তা বন্ধ করা হচ্ছে

স্টাফ রিপোর্টার, মেমারিঃ বুকের মধ্যে যে গর্ব নিয়ে মেমারিতে লকডাউন ভাঙ্গছিলেন যারা, খন্ডোঘোষের বাদুলিয়া গ্রামে পূর্ব বর্ধমানের প্রথম পজিটিভ কেস পাওয়ার পর সেই গর্ব কিছুটা হলেও ভীতিতে পরিণত হয়েছে মেমারি বাসীদের মধ্যে। করোনা আক্রান্ত ঐ ব্যক্তিক সংস্পর্শে আসা শতাধিক লোককেও খুঁজে বার করে ‘কোয়রান্টিন’-এ পাঠানো হয়েছে। মেমারির মানুষ হয়তো একটু সজাগ হয়েছে তার প্রতিফল মেমারির পাড়ায় পাড়ায় রাস্তাতে বাঁশের ব্যারিকেডজ করে প্ল্যাকার্ড ঝোলানো হচ্ছে, ‘বহিরাগতদের প্রবেশ নিষেধ’। মেমারি বামুন পাড়া, দত্ত পাড়া, সুলতানপুর, হরিজন পাড়া, রায় পাড়া সহ বিভিন্ন জায়গায়। পালা করে  মোড়ে মোড়ে পাহারাও দিচ্ছেন চার-পাঁচ জন। প্রশাসনের কর্তাদের একাংশের দাবি, হুঁশ ফিরছে মেমারিবাসীর হয়তো।

ছবিঃ নূর আহমেদ

Related posts

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১

E Zero Point

রাজ‍্যের আদালতগুলি জীবাণুমুক্ত করা হোক, দাবি বার কাউন্সিলের

E Zero Point

জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় কর্নেল, মেজর সহ শহিদ ৫, খতম দুই জঙ্গিঃ শহীদদের বলিদান ভুলবে না দেশ-প্রধানমন্ত্রী

E Zero Point

মতামত দিন