15/09/2026 : 1:12 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে || e-জিরো পয়েন্ট – শ্রাবণ ১৪২৭

কবিতা


শ্রাবণধারা

✒ অর্পিতা চ্যাটার্জ্জী

শরীর জুড়ে শ্রাবণধারা বইতে দিও তাকে,
নইলে বলো কে লুকাবে তোমার অশ্রুটাকে?
উপর থেকে দেখুক সবাই তোমার মুখের হাসি,
শ্রাবণ যেন ফুটিয়েছে গো কদম রাশি রাশি…
মেঘের আচঁল মুখে টেনে থাকবে কেন বলো,
শ্রাবণ মাসের বৃষ্টিধারায় ভিজবো সখি চলো..
বৃষ্টি ভেজা ঐ দুচোখে করবো আমি স্নান,
আসবে ফিরে বক্ষমাঝে ভুলবে অভিমান…
বৃষ্টিভেজা স্বপ্নগুলো বাঁধবে মনে ঘর,
কাজের ফাঁকে বৃষ্টি দেবে যাপন অবসর…????️



বুকপকেটে মনটা রাখ

✒ সোমা গড়ানি
বৃষ্টি ভেজা গল্পটা, তোর সঙ্গে পথহাটা
নতুন স্বপ্নের জাল বোনা, মনের ঘরে কল্পনা
তোর হাতে হাতটা থাক, বুকপকেটে মনটা রাখ
তোর সঙ্গে দিনটা আজ ভেসে যাক…
মেঘলা দিনের শুরুটা ,হঠাৎ দেখা ছেলেটা
আলতো আদর খুব ভোরে, তোর সাথে আজ আবদারে
তোর হাতে হাতটা থাক, বুকপকেটে মনটা রাখ
তোর সঙ্গে দিনটা আজ ভেসে যাক…
দাবার ঘুঁটির সৈন্য তুই, কি বোর্ডের প্রশ্ন তুই
বইয়ের পাতার ফেলুদা, নরম প্রেমের গানটা তুই
তোর হাতে হাতটা থাক, বুকপকেটে মনটা রাখ
তোর সঙ্গে দিনটা আজ ভেসে যাক…
আনমনা তোর কবিতা, টেলিস্কোপে চোখ রাখা
ভেজা কাঁচে নাম লেখা, আড়াল থেকে তোর ডাকা
তোর হাতে হাতটা থাক, বুকপকেটে মনটা রাখ
তোর সঙ্গে দিনটা আজ ভেসে যাক..
অনেক দূরে তুই একা, আমার জিনে তুই মাখা
মুঠোফোনে সঙ্গী তুই, মনের ঘরে বন্দি তুই
তোর হাতে হাতটা থাক, বুকপকেটে মনটা রাখ
তোর সঙ্গে দিনটা আজ ভেসে যাক…????️
◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆

Related posts

দোলযাত্রা – খেলা হোক সুস্থ সমাজ ও চেতনার বিকাশের লক্ষ্যে

কবিতাঃ স্বাধীনতা

ezeropoint +91 7797331771

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ঃ ঘটাবো প্রলয় হাসবো আলোয়

ezeropoint +91 7797331771

মতামত দিন