13/06/2026 : 8:48 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে || e-জিরো পয়েন্ট – শ্রাবণ ১৪২৭

কবিতা


আষাঢ়

✒ সুনন্দ মন্ডল
আষাঢ় এলো মেঘ ঘনালো
সূর্য মামা দিলো হামা।
ব্যাঙের ডাকে কচুর শাকে
কচুরিপানা দেয় হানা।
বর্ষার মাসে বৃষ্টি আসে
বাদল বেলা নতুন খেলা।
নতুন জলে প্রাণটা দোলে
পূর্ণ নালা, মিটল জ্বালা।
শিশুর মনে জাগল ক্ষণে
হিল্লোলে তার বাসা আশার।
খুশি ভেজা ফসল হাজা
দ্যাখ সবার বুকে হাহাকার।
গ্রীষ্ম গেলো বর্ষা এলো
জীবজগতে উঠল মেতে।
জলের ছোঁয়ায় হৃদয় জুড়ায়
চাষী ক্ষেতে পেটে খেতে।
বীজ বপনে, নতুন দিনে
আষাঢ় ভেজা, স্বপ্ন খোঁজা।
আপন হয়ে হাত লাগিয়ে

পথটা সোজা, নয় কো বোঝা! ????️


সেই শ্রাবণ

✒ সৈয়দ সেরিনা

পৃথিবীর কোথাও না কোথাও দু’টি আঙুল
শ্রাবণের ধারা ছোঁয় আনন্দে-বিরহে
কাগজের নৌকা ভাসায় কৈশোর গাঙে,
সমবেত হাসি মুখে বৃষ্টি আবাহন …
‘আয় বৃষ্টি ঝেঁপে’ …।

প্রাইমারির বাচ্চারা এখনো নিষেধ ভাঙে
বৃষ্টি ধারায় বাড়ায় হাত, ড্রেস ভেজে
তারপর ধুম জ্বর, জ্বরের গাঢ়ত্বে
মায়ের শীতল ছায়া ক্রমনিবিড়।

একার বিকালে শ্রাবণের দামোদর
উন্মাদ আক্রোশে ছোঁয় পাড়ের শাদ্বল
ভরা নদী, কালো মেঘ, কৃষ্ণবর্ণ মেয়ে
এলো চুলে নুয়ে পড়ে বুকের উপর।

এখনো রাত্রি গভীরে নূপুরের শব্দ
শোনা যায় অচেনা গলি রাস্তায় একা
কেউ বয়ে নিয়ে আসে দূর সমুদ্রের পানি। ????️

◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆


Related posts

স্মৃতির আলোয়-১ : সুরতে খুবসুরত বাঙালি – অশোক মৈত্র

E Zero Point

দৈনিক কবিতাঃ মেঘলাযাপন

E Zero Point

দৈনিক কবিতাঃ মধ্যবিত্ত

E Zero Point

মতামত দিন